ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

জানুয়ারিতে প্রবাসীদের ভোটাধিকার কার্যক্রম সম্পন্ন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ অগাস্ট ২০২৫, ৪:২০ বিকাল

Link Copied!

আগামী জানুয়ারির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের যাবতীয় কার্যক্রম শেষ করবে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী উপকরণ ক্রয় ও মাঠ পর্যায়ে বিতরণ সম্পন্ন করা হবে।

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপে এমন কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত করেছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দুই মাস আগে ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল।

রোডম্যাপ অনুযায়ী—
জানুয়ারি ২০২৬: প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের কার্যক্রম শেষ।

২২ অক্টোবর ২০২৫: পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত।

১৫ নভেম্বর ২০২৫: নিবন্ধন সনদ প্রদান, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অনুমতি প্রদান।

১৫ নভেম্বর ২০২৫: নির্বাচনী প্রচার বিষয়ে তথ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসি ও মোবাইল অপারেটরদের সঙ্গে সভা শেষ।

১৫ সেপ্টেম্বর ২০২৫: নির্বাচনী ম্যানুয়াল, নির্দেশিকা ও পোস্টার মুদ্রণ শেষ।

৩০ নভেম্বর ২০২৫: স্বচ্ছ ব্যালট চূড়ান্ত।

১৫ নভেম্বর ২০২৫: জাতীয় সংসদ নির্বাচনের বাজেট চূড়ান্ত।

১৬–২০ নভেম্বর ২০২৫: আইনশৃঙ্খলা বাহিনীর অনুকূলে অর্থ বরাদ্দ বৈঠক।

৩০ সেপ্টেম্বর ২০২৫: ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত।

২৫ সেপ্টেম্বর ২০২৫: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রথম সভা।

৩১ অক্টোবর ২০২৫: আন্তঃমন্ত্রণালয় সভা ও আইসিটি বিষয়ক কাজ সম্পন্ন।

৩১ ডিসেম্বর ২০২৫: সব নির্বাচনী উপকরণ সংগ্রহ ও বিতরণ শেষ।

রোডম্যাপে মোট ২৪ ধরনের কার্যক্রমের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, এক-এগারো সরকারের সময় এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। এরপর থেকে প্রতিটি কমিশন এ ধারা অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত