ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ছুটি শেষে ঢাকার সড়কে বেড়েছে গাড়ির চাপ, তীব্র যানজট

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অক্টোবর ২০২৪, ১১:৩৬ সকাল

Link Copied!

টানা চারদিন পূজার ছুটি শেষে সোমবার (১৪ অক্টোবর) খুলছে অফিস-আদালত। কর্মস্থলে যোগ দিতে অনেকেই শহরে ফিরেছেন, কেউ কেউ আজ ফিরছেন। ফলে রাজধানী ফিরতে শুরু করেছে পুরনো রুপে।

সরেজমিন রাজধানীর কয়েকটি সড়ক ঘুরে দেখে গেছে, আগের মতোই তীব্র যানজট শুরু হয়েছে সড়কে। সকাল থেকে গাড়ির চাপ বাড়ায় রাস্তায় ট্রাফিক সামলাতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা।

রাজধানীর হানিফ ফ্লাইওভারে সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তানভীর নাইম বলেন, সকাল ৮টার দিকে কাজলা থেকে বাসে উঠেছি। এখনও সায়েদাবাদই পার হতে পারিনি। কয়টায় অফিসে পৌঁছাতে পারবো জানি না। এভাবে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় হানিফ ফ্লাইওভারে।

একই অবস্থা রাজধানীর গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বনশ্রী, গুলশানসহ কয়েকটি এলাকার। গত কয়েকদিন ছুটি থাকায় অনেকটা ফাঁকা ছিল রাজধানীর সড়কগুলো। সেসব সড়কে এখন যানবাহনে পরিপূর্ণ। তীব্র যানজটে দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে এসব পথে চলাচলকারীদের।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাহমুদুল হাসান বলেন, রাস্তায় এত তীব্র যানজটে সত্যিই বিরক্ত লাগে। এক ঘণ্টা আগে বের হই তবুও সময়মতো অফিসে পৌঁছাতে পারি না। এভাবে কতদিন চলবে জানি না। কোনভাবেই তো জ্যাম কমছে না।

এদিকে কচুক্ষেত এলাকায় রাস্তা অবরোধ করায় সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই পথে যাত্রা করা ইফতেখার মাহমুদ নাইম নামের এক ব্যক্তি জানান, পোশাক শ্রমিকরা অবরোধ করায় এই রাস্তায় যানবাহন চলা বন্ধ রয়েছে। এছাড়াও মিরপুর ১৪ নম্বর সড়কও অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। ফলে এই সড়কেও যানবাহন চলাচল করতে পারছে না।

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে শুরু হয় দুর্গাপূজার ছুটি। সাপ্তাহিক ছুটির দিনসহ পূজা উপলক্ষে ১০-১৩ অক্টোবর ছিল সরকারি ছুটি।

অন্যান্য বছর শুধুমাত্র বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকলেও এবার নির্বাহী আদেশে সপ্তমীর দিন অর্থাৎ গত বৃহস্পতিবারও সরকারি ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এতে শুক্র ও শনিবারসহ মোট চারদিনের ছুটি ভোগ করলেন চাকরিজীবীরা।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো