ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় এসআইসহ দু’জন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ নভেম্বর ২০২৫, ১২:৪৯ বিকাল

Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামসহ দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে চারজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন এবং বাকি দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন— মানিকছড়ি থানার উপ-পরিদর্শক ও মুন্সীগঞ্জের গজারিয়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৪০) এবং মানিকছড়ির ফকিরটিলা এলাকার মো. হাফিজ (৩০)।

আহতরা হলেন—মানিকছড়ি থানার কনস্টেবল আব্দুল্লাহ্ আল নোমান (২৬) এবং মোটরসাইকেল আরোহী ইয়াছিন (২০)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনোজ চৌধুরী জানান, হাসপাতালে আনার পর দু’জনকে মৃত ঘোষণা করা হয় এবং আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, চারজনই মোটরসাইকেল আরোহী ছিলেন এবং তারা দুইটি মোটরসাইকেলে করে চলাচল করার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা