ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ অক্টোবর ২০২৫, ১:১১ বিকাল

Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। তবে পোশাক ও অবয়বের কারণে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ভবঘুরে। চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেন ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে তাঁর মুখ থেঁতলে গেছে।

দুর্ঘটনাস্থলে লাশ উদ্ধার করতে যাওয়া চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির সহকারী উপপরিদর্শক রাশেদ রানা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র