ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ সকাল

Link Copied!

বকেয়া বেতন, ভাতার দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টায় শিনওয়ান গার্মেন্টস কোং লিমিটেড (বুলবুল নিটিং) নামে পরিচিত ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা আন্দোলনে নামেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গার্মেন্টস শ্রমিকদের আগস্ট মাসের বকেয়া বেতন, নাইট বিল পাওনা রয়েছে। মালিক পক্ষ বেতন দিতে টালবাহানা করায় সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন দিঘীরচালা এলাকায় কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন কয়েকশ শ্রমিক। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেয়। পরে প্রায় দেড় ঘণ্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কারখানা মালিকের মোবাইল ফোন বন্ধ থাকায় কারখানার প্রশাসন বেতন পরিশোধে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এরই মধ্যে মালিক পক্ষ মেশিনপত্র সরিয়ে নিতে শুরু করেছে। শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে যোগাযোগ করেও মিলছে না আশ্বাস। তাই বাধ্য হয়ে আন্দোলন করছেন তারা।

গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে শিনওয়ান গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল শুরু হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি

শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় বন্ধ কয়েক ডজন স্কুল

নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০ বছরের কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রতিমন্ত্রী

শেষ সময়ে জমজমাট আমের বাজার, তবু হতাশ চাষিরা

জেনে নিন ৬৯টি বড় শহরের মাসিক বেতনের বৈশ্বিক চিত্র

ওষুধ নয়, রোগ প্রতিরোধেই স্বাস্থ্যসেবার মূল জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ

Effective Action Needed to Reduce Hypertension Risk Among Young People

যুবাদের উচ্চ রক্তচাপ ঝুঁকি কমাতে দরকার কার্যকর পদক্ষেপ