ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

কুয়েত প্রবাসীদের সুখবর দিল বাংলাদেশ বিমান

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ সেপ্টেম্বর ২০২৫, ১:৫২ বিকাল

Link Copied!

কুয়েতে হাজারো প্রবাসী বাংলাদেশির মুখে হাসি ফোটাতে নতুন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীসেবার মানোন্নয়ন, সাশ্রয়ী টিকিট মূল্য এবং ব্যাগেজ সুবিধাসহ প্রবাসীদের জন্য নানা পরিকল্পনার কথা ঘোষণা করা হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের কুয়েত অফিসে কুয়েতের বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের কাছে এসব আশাব্যঞ্জক পরিকল্পনার কথা জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ।

কুয়েতে চট্টগ্রাম প্রবাসীদের দীর্ঘদিনের দাবী ছিলো কুয়েত–চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট। কান্ট্রি ম্যানেজার ফরহাদ জানালেন যাত্রীদের সেই প্রত্যাশা পূরণে এখন মাত্র তিন ঘণ্টার কানেকশনে প্রবাসীরা সহজেই চট্টগ্রামে পৌঁছতে পারবেন।

প্রবাসীরা সব সময় অভিযোগ করেছেন বিমানের টিকিটের দাম বেশি হওয়া নিয়ে। এ বিষয়ে ফরহাদ জানান, আমরা বাজার পরিস্থিতি বিবেচনায় টিকিটমূল্য সহনশীল পর্যায়ে এনেছি যা এখন অন্য এয়ারলাইন্সের চেয়ে কম। শুধু তাই নয় প্রবাসীদের জন্য চালু হয়েছে নতুন গাল্ফ ক্লাস। এই বিশেষ সুবিধায় যাত্রীরা সর্বনিম্ন মূল্যে ২০ কেজি চেক ইন ব্যাগেজ নিতে পারবেন।

অনেক প্রবাসীর ভ্রমণে প্রধান ঝামেলা অতিরিক্ত ব্যাগেজ। বিমান সেই সমস্যার সমাধানেও এনেছে নতুন প্যাকেজ। এখন থেকে একজন যাত্রী ৫ কেজি ১৫ কুয়েতি দিনার, ১০ কেজি ২০ কুয়েতি দিনার, ২৩ কেজি ৩৩ কুয়েতি দিনার দিয়ে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা পাবেন।

প্রবাসীদের পরিবার, বয়স্করা কিংবা শারীরিকভাবে অসুস্থ যাত্রীদের ভ্রমণে থাকে নানা কষ্ট। প্রবাসীদের এসব কষ্ট লাঘবে কুয়েতে তাদের জন্য চালু করা হবে আলাদা কাউন্টার। মহিলা ও শিশু যাত্রী, হুইলচেয়ার ব্যবহারকারী, বিজনেস ক্লাস যাত্রী ও প্রবীণ প্রবাসীরা দ্রুত ও স্বচ্ছন্দ্যে চেক ইন করতে পারবেন এই কাউন্টার থেকে ।

এছাড়া প্রায়ই দেখা যায় একমুখী টিকিটের দাম দ্বিগুণ হয়ে যায় যা দুইমুখী টিকিটের চেয়েও বেশি। এ বিষয়ে ফরহাদ প্রবাসীদের পরামর্শ দেন, টাকা বাঁচাতে চাইলে ডাবল ট্রিপ টিকিটই সবচেয়ে ভালো সমাধান। প্রয়োজন সাপেক্ষে ভ্রমণের তারিখ পরিবর্তন করতে চাইলেও দুবার টিকিট কিনার চেয়ে সাশ্রয়ী হবে ।

প্রায় সময়ে অনুমোদনহীন এজেন্সির কারণে অনেক যাত্রী বিপাকে পড়েছেন। তাই কান্ট্রি ম্যানেজার সতর্ক করে বলেন, টিকিট অবশ্যই লাইসেন্সধারী ও অনুমোদিত এজেন্সি থেকে কেনা উচিত। রিফান্ড ইস্যুতেও গ্রাহকের লিখিত আবেদনপত্র গ্রহণ করা হবে বলে জানান। এ সময় স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহানও বিমানের সেবার ইতিবাচক দিকগুলো তুলে ধরেন।

এ সময় বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ ও প্রচার প্রকাশনা সম্পাদক মহসিন পারভেজসহ একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস