ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কালিয়াকৈরে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অক্টোবর ২০২৫, ২:০৭ বিকাল

Link Copied!

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় চলন্ত অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন ধরে যায়। সোমবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে ওই এলাকার জিএম এস কারখানার সামনে চলন্ত ওই অ্যাম্বুলেন্সটি আগুনে পুড়ে যায়।

তবে ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর বিসমিল্লাহ মোটরসের মালিক সুজন তার অ্যাম্বুলেন্সটি গ্যারেজে ঠিক করে। পরে সোমবার রাত ৮টার দিকে অ্যাম্বুলেন্সটি ট্রায়াল দিতে মহাসড়ক দিয়ে সুত্রাপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের জিএম এস কারখানার সামনে পৌঁছলে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা চালক দ্রুত নেমে যান। পরে মুহূর্তের মধ্যেই অ্যাম্বুলেন্সটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও নাওজোড় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় মহাসড়কের এক পাশে সাময়িক গাড়ি চলাচল বন্ধ থাকলেও কিছুক্ষণের মধ্যে মহাসড়কের গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

নাওজোড় হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, বিসমিল্লাহ মোটরসের মালিক সুজন অ্যাম্বুলেন্সটি ঠিক করে ট্রায়াল দিতে গেলে মহাসড়কের সূত্রাপুর জিএম এস কারখানার সামনে পৌঁছালে হঠাৎ আগুন ধরে পুড়ে যায়। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পরিচালক ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র