ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কক্সবাজারে রেললাইনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ নভেম্বর ২০২৫, ৪:২৯ বিকাল

Link Copied!

কক্সবাজারের চকরিয়ার উত্তর হারবাং রেললাইন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মোফাজ্জল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে রেলওয়ে পুলিশের ইনচার্জ শাহজালাল ঘটনাস্থলে পৌঁছালে মরদেহ তার কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের বরাতে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মোফাজ্জল হোসেন জানান, রাতে ওই ব্যক্তিকে রেললাইনের ওপর বসে থাকতে দেখেছিলেন কয়েকজন। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি দ্রুতগতির ট্রেনের নিচে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় কোনো ট্রেন থামে না। সম্ভবত লাইনের ওপর বসে থাকা অবস্থায় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন। মরদেহের পাশে কোনো পরিচয়পত্র বা ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া যায়নি।

রেলওয়ে পুলিশের ইনচার্জ শাহজালাল বলেন, লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা