ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশিদের দুঃসংবাদ দিলো ইতালি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ অক্টোবর ২০২৪, ১০:৪৬ সকাল

Link Copied!

বাংলাদেশসহ তিন দেশের নাগরিকদের ওয়ার্ক পারমিট ভিসা দেয়া স্থগিত করেছে ইতালি সরকার। এবার আইন প্রণয়ন করে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এ ঘটনায় দালালদের এককভাবে দায়ী করছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালি সরকারের এমন পদক্ষেপে স্থায়ীভাবে বাংলাদেশিদের জন্য দেশটির দরজা বন্ধ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ভাগ্য পরিবর্তন কিংবা আরও একটু ভালো থাকার জন্য অনেক বাংলাদেশি পাড়ি জমান স্বপ্নের দেশ ইতালিতে। ৯০-এর দশক থেকে দেশটিতে বাংলাদেশিদের অভিবাসন শুরু হয়। এ পর্যন্ত দুই লাখেরও বেশি বাংলাদেশির বসবাস ইউরোপের এই দেশে। তাদের মধ্যে বহু বাংলাদেশি ইতালির নাগরিকত্বও পেয়েছেন এরইমধ্যে।

কিন্তু চলমান স্পন্সর ভিসায় ভুয়া ভিসার অনুমতিপত্র দিয়ে বাংলাদেশিরা মেলোনি সরকারের তোপের মুখে পড়েছে। ফলে এবার আইন করে বাংলাদেশসহ শ্রীলঙ্কা ও পাকিস্তানের নাগরিকদের ওয়ার্ক পারমিট ভিসা প্রদান স্থগিত ঘোষণা করেছে ইতালি। গেল ১১ অক্টোবর এ সংক্রান্ত একটি আইন অনুমোদন করে দেশটির সরকার।

ইতালি সরকারের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে প্রবাসীরা বলছেন, এজন্য দায়ী বাংলাদেশি দালাল চক্র।

২০২৩-২০২৫ সালের আইনের অধীনে বহু বাংলাদেশি দালালদের মাধ্যমে আবেদন করে প্রতারিত হচ্ছেন। এ অবস্থায় স্থায়ীভাবে বাংলাদেশিদের জন্য ইতালির দরজা বন্ধ হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক