ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

এক মাসের জন্য সব এন্ট্রি ভিসার মেয়াদ বাড়ালো কাতার

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ মার্চ ২০২৬, ১:৩০ বিকাল

Link Copied!

কাতার সরকার এক মাসের জন্য সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে এই মেয়াদ আরও বৃদ্ধি পেতে পারে। নতুন নিয়ম ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াটি সম্পূর্ণ ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এতে কোনো ফি দিতে হবে না এবং সংশ্লিষ্ট বিভাগে গিয়ে অতিরিক্ত আবেদন জমা দেওয়ার প্রয়োজনও নেই।

এই সিদ্ধান্তের ফলে কাতারে অবস্থানরত বিদেশি নাগরিকরা স্বাচ্ছন্দ্যে তাদের ভিসার মেয়াদ আরও এক মাস পর্যন্ত বর্ধিত করতে পারবেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত