
ইরান থেকে তৃতীয় দফায় আরও ৩০ জন বাংলাদেশি নাগরিক আজ সোমবার (১৪ জুলাই) ভোরে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। সরকারি খরচে ইরান থেকে এটিই বাংলাদেশিদের শেষ প্রত্যাবাসন।
সোমবার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তেহরান থেকে মাশহাদ ও শারজাহ হয়ে ৩০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। ইরান থেকে আজ ভোর ৬টায় ৩০ বাংলাদেশি দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। তারা মঙ্গলবার ভোরে ঢাকায় ফিরবেন।
ইরান-ইসরায়েল সংঘাতের কারণে গত ১ জুলাই প্রথম দফায় তেহরান থেকে সরকারি খরচে দেশে ফেরানো হয় ২৮ বাংলদেশিকে। পরে গত ৮ জুলাই আরও দুই দফায় ৩২ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়। এ নিয়ে তিন দফায় ইরান থেকে দেশে ফেরানো হলো ৯০ বাংলাদেশিকে।