ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

আমিরাতে আটক আরও ২৪ বাংলাদেশির মুক্তি আসন্ন

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ নভেম্বর ২০২৫, ১০:৪১ সকাল

Link Copied!

সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশের অভিযোগে আটক হওয়া আরও ২৪ জন বাংলাদেশি নাগরিককে মুক্তি দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৮ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যের মুখ দেখেছে। আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী হওয়া অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে।’

এর আগে গত বছর সেপ্টেম্বরে একই অভিযোগে আটক ১৮৮ জন বাংলাদেশিকে মুক্তি দিয়েছিল আমিরাত সরকার।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে তাদের জাতীয় দিবস উপলক্ষে বন্দিদের মুক্তি দেওয়ার প্রচলন দীর্ঘদিনের। এ বছরও একই প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস