ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

১২ ক্যাটাগরিতে ওমানে শ্রমবাজার উন্মুক্ত হয়েছে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ জুলাই ২০২৪, ১১:০৯ সকাল

Link Copied!

চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ মোট ১২ ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে ওমান সরকার। সেখানে অবস্থানরত অবৈধ ৯৬ হাজার বাংলাদেশিকে বৈধ করবে ওমান সরকার। অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়েও ভাবছে তারা বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বালুশীর সঙ্গে সাক্ষাত শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী একথা বলেন।

তিনি বলেন, ‘এখন দক্ষ জনবল ভিসা পেলেও, অদক্ষ জনবল নেওয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাব দেওয়া হবে। ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ডেডিকেট (উৎসর্গ) করার বিষয়েও আলোচনা হয়েছে। আমরা ওমানের চাহিদামতো আমাদের একটি টিটিসিতে কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই।’

সাক্ষাৎকালে বন্ধুপ্রতীম দুদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে দ্রুত একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

Facebook Comments Box

আরও পড়ুন

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৮তম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু