ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ১:৫৫ বিকাল

Link Copied!

পাবলিক প্লেস বা জনসমাগমস্থলকে ধূমপানমুক্ত রাখা জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। কেবলমাত্র জনস্বাস্থ্য সুরক্ষা নয় বরং নিরাপদ কর্মপরিবেশ এবং দূষণমুক্ত নাগরিক পরিসর নিশ্চিত করার সাথে গভীরভাবে সম্পর্কিত । বাংলাদেশের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী পাবলিক ধূমপানের পাশাপাশি সব ধরনের তামাকজাত দ্রব্য (যেমন— জর্দা, গুল, সাদা পাতা ইত্যাদি) এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং আইন লঙ্ঘন করলে জরিমানা বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। এ আইন অনুযায়ী, কাঁচাবাজারসহ সব পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ এবং প্রতিটি স্থানে দৃশ্যমান ‘ধূমপানমুক্ত এলাকা’ বা ‘নো-স্মোকিং’ সাইনেজ প্রদর্শন করা বাধ্যতামূলক।

রবিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি ট্রাস্ট) এর একটি প্রতিনিধিল স্থানীয় কাঁচাবাজার কমিটির সহায়তায় রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন এবং তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে জনগণকে সচেতন করে। এসময় উপস্থিত ছিলেন মধ্য বাড্ডা কাঁচাবাজার কমিটির ম্যানেজার মো. মাসুম রানা এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আকতার, প্রকল্প কর্মকর্তা মো. ইমরান মিয়া এবং কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তার এবং অন্যান্য বিক্রেতাগণ। উল্লেখ্য, বাংলাদেশ তামাক বিরোধী জোট দীর্ঘদিন ধরে তামাক নিয়ন্ত্রণে মনিটরিং, গবেষণা, জনসচেতনতা ও নীতিনির্ধারণী পর্যায়ে সরকারের সাথে কাজ করে যাচ্ছে।

প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, একজন ধূমপায়ীর ধূমপান শুধু নিজের স্বাস্থ্যের ক্ষতি করে না বরং বাজারে আগত শিশু, নারী, বয়স্ক ব্যক্তিদেরকেও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ফেলে। নিয়মিত নজরদারির অভাবেও জনগণের মাঝে আইন লঙ্ঘনের প্রবণতা দেখা যায়। অনেক সময় সামান্য অসতর্কতায় সিগারেট থেকে অগ্নিকাণ্ডের মতো মারাত্মক দুর্ঘটনা ঘটে এবং আর্থিক ক্ষতি হয়। তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে পরোক্ষ ধূমপানের ভয়াবহ ক্ষতি থেকে অধূমপায়ীদের রক্ষা করা সম্ভব হবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাবলিক প্লেস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত পরিদর্শন ও আইনের প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোকেও বাজার মনিটরিং এর কাজে সম্পৃক্ত করা জরুরি।

বাংলাদেশ তামাক বিরোধী জোট প্রত্যাশা করে এই ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপনের এই দৃষ্টান্তমূলক উদ্যোগ সারাদেশের অন্যান্য বাজারগুলোতেও সম্প্রসারিত হবে এবং একইসঙ্গে দেশের প্রতিটি বাজারকে সব ধরনের তামাকজাত দ্রব্যের ব্যবহারমুক্ত করে একটি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণ নয়, অনুদান দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে স্পেনে দেড় হাজার অভিবাসী

ক্যান্সার চিকিৎসায় অভিন্ন নির্দেশিকা অনুসরণের আহ্বান বিএমইউ ভিসির

শব্দদূষণ রোধে আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন নিয়ন্ত্রণের নির্দেশ হাইকোর্টের

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টি হতে পারে ৪ বিভাগে

বাড়ির সামনেই ট্রাকচাপায় অটোরিকশাচালকের মৃত্যু

আত্মহত্যা রোধ ও স্বাস্থ্য সুরক্ষায় ‘প্যারাকুয়াট’ নিষিদ্ধ করল বাংলাদেশ

DMP-GRSP organized Capacity building workshop on speed camera operation

ঢাকার সড়কে গতি নিয়ন্ত্রণে ৮টি স্পিড ক্যামেরা পেল ডিএমপি

কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি

শত বছর পর স্কটল্যান্ডের উপকূলে ফিরছে বিলুপ্তপ্রায় বুনো ঝিনুক

‘জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা