ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে স্পেনে দেড় হাজার অভিবাসী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ সকাল

Link Copied!

ইউরোপের দেশ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনে প্রায় দেড় হাজার অভিবাসী পৌঁছেছেন। ২০২০ সালের পর থেকে এক দিনে এত বেশি অভিবাসী পৌঁছানোর ঘটনা এটিই প্রথম। শনিবার (১৪ নভেম্বর) মোট ১৪টি নৌকা থেকে ১ হাজার ৪৮৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। পশ্চিম আফ্রিকা থেকে অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ায় দ্বীপটির কয়েকটি এলাকার আশ্রয়কেন্দ্র ও জরুরি সেবা ব্যবস্থার ওপর চাপ বাড়ছে।

রোববার সামুদ্রিক উদ্ধারকারী একটি সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইএফই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের কোস্টগার্ডের সহায়তায় ১৪টি নৌকা থেকে এসব অভিবাসীকে উদ্ধার করা হয়। এর আগে এক দিনে সর্বোচ্চ অভিবাসী উদ্ধারের রেকর্ড ছিল ২০২০ সালের ৭ নভেম্বর। সেদিন ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূল থেকে ১ হাজার ৪৬১ জনকে উদ্ধার করা হয়েছিল। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

গত অক্টোবর থেকে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন হঠাৎ বেড়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে গত বছরের একই সময়ের তুলনায় অভিবাসীদের আগমনের হার কিছুটা কম থাকলেও গত মাসে তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে বিশেষ করে ছোট ও কম জনবহুল দ্বীপগুলোর অভ্যর্থনা কেন্দ্র এবং জরুরি সেবা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার উদ্ধার হওয়া একটি নৌকায় ১২ জন নারী ও ৩৬ শিশুসহ মোট ২৪০ জন যাত্রী ছিলেন। তাদের ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম ছোট দ্বীপ এল হিয়েরোতে নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া অভিবাসীদের বেশিরভাগই সেনেগাল, গাম্বিয়া ও গিনি কোনাক্রির নাগরিক।

এল হিয়েরোতে মোট ১২টি নৌকা পৌঁছেছে। এ ছাড়া গ্রান ক্যানারিয়ায় একটি এবং টেনেরিফে আরও একটি নৌকা ভিড়েছে। অভিবাসীদের আকস্মিক এই চাপ নিয়ে আলোচনা করতে স্পেনের আঞ্চলিক নীতি বিষয়ক মন্ত্রী আনহেল ভিক্টর তোরেসের রোববার এল হিয়েরো দ্বীপ সফরের কথা রয়েছে।

পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর পথটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে পরিচিত। প্রতিকূল সমুদ্র, তীব্র স্রোত ও দীর্ঘ পথের ঝুঁকি উপেক্ষা করে প্রতিবছর হাজার হাজার মানুষ অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় এই পথে যাত্রা করেন। তাদের লক্ষ্য স্পেনের ভূখণ্ডে পৌঁছে উন্নত জীবন ও নিরাপদ ভবিষ্যতের সন্ধান পাওয়া।

সাধারণত শরৎকালে এই রুটে সমুদ্রের আবহাওয়া তুলনামূলক শান্ত ও অনুকূল থাকে। ফলে এ সময়ে অভিবাসীদের আগমন বাড়তে দেখা যায়।

স্পেনের সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের পৌঁছানোর হার গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ কম ছিল। তবে অক্টোবরের আকস্মিক বৃদ্ধি পরিস্থিতিতে নতুন চাপ তৈরি করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

আত্মহত্যা রোধ ও স্বাস্থ্য সুরক্ষায় ‘প্যারাকুয়াট’ নিষিদ্ধ করল বাংলাদেশ

DMP-GRSP organized Capacity building workshop on speed camera operation

ঢাকার সড়কে গতি নিয়ন্ত্রণে ৮টি স্পিড ক্যামেরা পেল ডিএমপি

কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি

শত বছর পর স্কটল্যান্ডের উপকূলে ফিরছে বিলুপ্তপ্রায় বুনো ঝিনুক

‘জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা

সুপার এল নিনোর প্রভাবে বদলে যাচ্ছে সামুদ্রিক প্রাণীদের আবাসস্থল

দাবানল, বন্যা ও তীব্র গরমে বিপর্যস্ত বিশ্ব, বাড়ছে প্রাণহানি

নীরবে বাড়ছে ডায়াবেটিস : আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ

1078 Public Transport Drivers Trained Under BRTA and DAM Initiative

বিআরটিএ ও ডামের উদ্যোগে ১০৭৮ জন গণপরিবহন চালককে প্রশিক্ষণ

কপ-৩১-এ ৩০ মিলিয়ন ডলারের জলবায়ু তহবিল পাচ্ছে বাংলাদেশ