
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রাস্তার পাশে থাকা অবস্থায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. জুয়েল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কালারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল নজরুল ও তাছলিমা বেগমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, কালারপুল এলাকায় রাস্তার পাশে ফুটপাত দিয়ে হাঁটছিলেন জুয়েল। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।