ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  • অন্যান্য

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ । ৪২ জন

লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭০ জন বাংলাদেশি নাগরিক অবশেষে দেশে ফিরছেন। বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ উদ্যোগে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (১৮ মে) লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের উদ্ধার করে দেশের উদ্দেশ্যে পাঠানো হয়।

দূতাবাস সূত্রে জানা গেছে, লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টার দিকে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ফিরে আসা ১৭০ জনের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ বলে জানিয়েছে দূতাবাস।

দূতাবাস আরও জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনও অনেক বাংলাদেশি নাগরিক আটক রয়েছেন। তাদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনতে কাজ চলছে।

এর অংশ হিসেবে আগামী ২৪ ও ৩১ মে আরও প্রায় ৩৫০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download