ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বিচার বিভাগের স্বাধীনতা : প্রত্যাশা ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ এপ্রিল ২০২৬, ৮:২৪ বিকাল

Link Copied!

বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকর ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে “বিচার বিভাগের স্বাধীনতা: প্রত্যাশা ও করণীয়” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা আজ বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. ইমাম হাসান, সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যারিস্টার নিশাত মাহমুদ, এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, যিনি ভয়েজ অব লইয়ার্স ট্রাস্ট-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানটি আয়োজন করে “ভয়েজ অব লইয়ার্স”। বক্তারা বিচার বিভাগের স্বাধীনতার সাংবিধানিক ভিত্তি, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় উঠে আসে যে, বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা সাংবিধানিকভাবে স্বীকৃত হলেও এর বাস্তব প্রয়োগে এখনো কিছু চ্যালেঞ্জ বিদ্যমান। এর মধ্যে রয়েছে বিচারক নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতার প্রয়োজনীয়তা, মামলার দীর্ঘসূত্রতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং প্রশাসনিক প্রভাব সংক্রান্ত উদ্বেগ। একই সঙ্গে স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা, আধুনিক আদালত ব্যবস্থাপনা, পর্যাপ্ত বাজেট এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এই ধরনের আলোচনা সভা বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও নীতিগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত