ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

লিবিয়া থেকে ইতালি পথে আবারও নৌকাডুবি, নিখোঁজ ৭০ অভিবাসী

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ এপ্রিল ২০২৬, ১০:১০ সকাল

Link Copied!

ইউরোপে উন্নত জীবনের আশায় উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে আবারও মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। লিবিয়া উপকূল থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রার পথে একটি কাঠের নৌযান ডুবে অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন।

ইতালিভিত্তিক এনজিও Mediterranea Saving Humans (এমএসএইচ) রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, শনিবার বিকেলে লিবিয়ার নিয়ন্ত্রণাধীন সার্চ অ্যান্ড রেস্কিউ (এসএআর) জোনে নৌযানটি ডুবে যায়। নৌকাটি লিবিয়ার উপকূলীয় শহর তাজাউর থেকে যাত্রা শুরু করেছিল এবং এতে প্রায় ১০৫ জন যাত্রী ছিলেন।

যাত্রীদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ ছিলেন। দুর্ঘটনাটি লিবিয়ার সমুদ্রসীমার তেলক্ষেত্র বৌরি অয়েল ফিল্ড থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে ঘটে।

নৌযানটি ডুবে যাওয়ার পর ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ২ জনের মরদেহ পাওয়া গেছে। উদ্ধার হওয়া যাত্রীদের ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসা-তে নেওয়া হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিখোঁজদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এমএসএইচ। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোর প্রতি নিরাপদ ও মানবিক অভিবাসন নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে, ল্যাম্পেদুসাভিত্তিক বার্তাসংস্থা ANSA News জানিয়েছে, জীবিতদের বরাত দিয়ে ধারণা করা হচ্ছে—নৌযানটিতে যাত্রীর সংখ্যা ১৮০ জন পর্যন্ত হতে পারে এবং কোস্টগার্ড পৌঁছানোর আগেই প্রায় ৮০ জন সাগরে ডুবে যান।

উল্লেখ্য, উন্নত জীবনের আশায় প্রতিবছর হাজার হাজার মানুষ লিবিয়া হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রার কারণে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত