ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে প্রতিরোধ জোরদার জরুরি

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ মার্চ ২০২৬, ২:৩১ বিকাল

Link Copied!

সম্প্রতি নরসিংদী, সীতাকুন্ডসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ এবং হত্যার মতো সংবেদনশীল ঘটনার খবর উঠে এসেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এমন ঘটনায় অভিযুক্তদের পুলিশ দক্ষতার সঙ্গে গ্রেফতার করা হয়েছে, যা প্রশংসার যোগ্য। তবে এই ঘটনার প্রেক্ষাপটে ভয়েজ অব লইয়ার্স সরকারকে তৎপর হতে এবং আইনের পূর্ণাঙ্গ প্রয়োগের মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির চেয়ারম্যান ব্যারিস্টার নিশাত মাহমুদ এসব দাবি জানান।

সংস্থাটি সরকারের কাছে ১৮০ দিনের মধ্যে হত্যাকান্ডের বিচার সম্পন্ন করার আহ্বান জানিয়েছে, যাতে সমাজে দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হয়। একই সঙ্গে তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:

১. সামাজিক প্রচার মাধ্যমে ধর্ষণ ও সহিংসতার শাস্তি বিষয় সচেতনতা বৃদ্ধি।

২. জেলা ও উপজেলা পর্যায়ে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা।

৩. জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের মাধ্যমে নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনা পুলিশে জানানো বাধ্যতামূলক করা।

৪. স্কুলে শিশুদের নিরাপত্তা ও সরকারী কল নম্বর সম্পর্কিত তথ্য প্রচার করা।

৫. হাইকোর্টের নির্দেশনা অনুসারে সকল সরকারি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনে “যৌন হয়রানির অভিযোগ ও প্রতিকার কমিটি” গঠন এবং তার কার্যক্রম নিশ্চিত করা।

৬. নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে উপরের পর্যায়ে কার্যক্রম অবিলম্বে গ্রহণ।

৭. ধর্ষণ ও হত্যা সংক্রান্ত মামলার অগ্রগতি মনিটরিং সেলের মাধ্যমে অনলাইনে প্রকাশের আহ্বান।

দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের প্রতি জোর দেওয়া হয়েছে। সরকারের তৎপরতা ও কার্যকর পদক্ষেপই এই সংবেদনশীল সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স