ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

প্রবাসী ভোটের ৩ লাখ ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ । ২৭ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে প্রায় সোয়া ৩ লাখ ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছেন প্রবাসী ভোটার নিবন্ধন–বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।

নির্বাচন কমিশন (ইসি) জানায়, বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা এই ব্যালটের মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৪৫০টি গ্রহণ করেছেন। এর মধ্যে ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন ভোট দিয়েছেন এবং ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫টি ব্যালট দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশে পৌঁছেছে ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি ব্যালট, যার মধ্যে ৩ লাখ ১৮ হাজার ১২৫টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।

ইসি আরও জানিয়েছে, দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের জন্য ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৪ লাখ ৪৩ হাজার ৫৪২ ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট দিয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৮৯৮ জন এবং একই পরিমাণ ব্যালট পোস্ট অফিসে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এর মধ্যে ১ লাখ ৫২ হাজার ৭৭টি ব্যালট গ্রহণ করেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে।