ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালদ্বীপে বাংলাদেশি পেশাজীবী নিয়োগ বৃদ্ধির উদ্যোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জানুয়ারী ২০২৬, ৫:০৫ বিকাল

Link Copied!

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ‘গ্লোবাল লেবার মার্কেট সম্মেলন’-এর সাইডলাইনে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদের সঙ্গে আলোচনা কালে তিনি এই প্রস্তাব রাখেন।

উপদেষ্টা ড. আসিফ নজরুল মালদ্বীপে বর্তমানে বসবাসরত সকল অনিয়মিত ও আনডকুমেন্টেড বাংলাদেশি কর্মীকে নিয়মিতকরণেরও অনুরোধ করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ অন্যান্য যোগ্য পেশাজীবীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব দেন।

তিনি মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য প্রদত্ত শিক্ষা ঋণ সুবিধার প্রশংসা করেন এবং চিকিৎসা, প্রকৌশল, কৃষি ও অন্যান্য বিশেষায়িত বিষয়ে উচ্চ শিক্ষার জন্য মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশে আরও বেশি আমন্ত্রণ জানান। এছাড়া বাংলাদেশী পর্যটকদের মালদ্বীপ ভ্রমণে আকৃষ্ট করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ড. আলী হায়দার এ সময় বাংলাদেশের আরও দক্ষ কর্মী ও পেশাজীবী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোকে মালদ্বীপে এডুকেশন ফেয়ার আয়োজনের প্রস্তাব দেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ড. আব্দুল্লাহ নাজির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সাইফুল হক চৌধুরী।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত