ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের জন্য অভিবাসন ভিসা স্থগিত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জানুয়ারী ২০২৬, ১২:৫২ বিকাল

Link Copied!

যুক্তরাষ্ট্র অভিবাসন ভিসা স্থগিতের পদক্ষেপ নিচ্ছে ৭৫টি দেশের নাগরিকদের জন্য, যাদের অভিবাসীরা মার্কিন সরকারি সহায়তার ওপর নির্ভর করতে পারেন। এতে বাংলাদেশ, রাশিয়া, আফগানিস্তান ও ব্রাজিলসহ আরও ৭১টি দেশ অন্তর্ভুক্ত। ইউএস স্টেট ডিপার্টমেন্ট বুধবার (১৪ জানুয়ারি) অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই তথ্য নিশ্চিত করেছে।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো নতুন অভিবাসীরা আমেরিকার জনগণের কাছ থেকে অযথা সম্পদ হাতিয়ে নিতে না পারে তা নিশ্চিত করা। সেক্ষেত্রে সরকারি স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক সহায়তা বা অন্যান্য সুবিধার ওপর যারা নির্ভরশীল, তাদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করা হবে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর হবে ২১ জানুয়ারি থেকে। ভিসা প্রক্রিয়া পুনঃযাচাইয়ের পর প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে পুনরায় চালু করা হবে। গত বছরের নভেম্বর মাসে স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিশ্বজুড়ে ভিসা অফিসগুলোর কর্মকর্তাদের একটি নির্দেশনা পাঠানো হয়, যাতে মার্কিন ইমিগ্রেশন আইনের বিশেষ ধারা অনুযায়ী আবেদনকারীদের ভিসা প্রদানে সতর্কতা অবলম্বন করা হয়।

যুক্তরাষ্ট্রের এই স্থগিত তালিকায় থাকা ৭৫টি দেশ হলো: আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, বার্মা, ক্যাম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

স্টেট ডিপার্টমেন্টের এই পদক্ষেপ আন্তর্জাতিক অভিবাসন নীতি ও সরকারি সহায়তার দায়শীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

চালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

Huawei Hiring Solar Power, Public Affairs and Enterprise Professionals

তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে

বাংলাদেশিদের জন্য ফের চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন