ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে চালু হচ্ছে শরিয়াহভিত্তিক ঋণ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জানুয়ারী ২০২৬, ৪:৫৩ বিকাল

Link Copied!

প্রবাসী বাংলাদেশিদের জন্য আসছে একটি বড় সুখবর। খুব শিগগিরই প্রবাসী কল্যাণ ব্যাংক শরিয়াহভিত্তিক (সুদমুক্ত) ঋণ কার্যক্রম চালু করতে যাচ্ছে। এতে করে ধর্মীয় অনুশাসন মেনে সহজ শর্তে ঋণ নেওয়ার সুযোগ পাবেন প্রবাসী ও বিদেশফেরত বাংলাদেশিরা।

এ তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি জানিয়েছেন-চলতি মাসের মধ্যেই শরিয়াহভিত্তিক ঋণ কার্যক্রম চালু করা সম্ভব হবে।

ড. আসিফ নজরুল বলেন, “প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরিয়াহভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম।”

তিনি আরও জানান, এই উদ্যোগ বাস্তবায়নে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও স্কলার শায়খ আহমাদুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অনুপ্রেরণাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান উপদেষ্টা।

এর আগে শায়খ আহমাদুল্লাহ প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালুর দাবি জানিয়ে আসছিলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত অধিকাংশ প্রবাসী ধর্মপ্রাণ হওয়ায় সুদের কারণে তারা ঋণ নিতে পারেন না। ফলে অনেক সময় বিদেশে যাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হন। একইভাবে বিদেশফেরত প্রবাসীরা দেশে এসে নতুন ব্যবসা বা উদ্যোক্তা কার্যক্রম শুরু করতে গিয়েও সুদের বাধার মুখে পড়েন।

প্রবাসী কল্যাণ ব্যাংক সূত্রে জানা গেছে, শরিয়াহভিত্তিক ঋণ প্রকল্প চালুর লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় নীতিমালা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ নাগাদ এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।

এদিকে এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই উদ্যোগকে সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের আশা, এই উদ্যোগ প্রবাসীদের জন্য কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

চালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

Huawei Hiring Solar Power, Public Affairs and Enterprise Professionals

তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে

বাংলাদেশিদের জন্য ফের চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন