ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় প্রবাসীরা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জানুয়ারী ২০২৬, ১১:১২ সকাল

Link Copied!

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা গভীর শোক প্রকাশ করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার অবদান স্মরণ করে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইয়ে সই করে শ্রদ্ধা নিবেদন করেছেন কূটনীতিক, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

গত ১ ও ২ জানুয়ারি কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইয়ে সই করেন মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা। তারা খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তার ভূমিকা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

এর ধারাবাহিকতায় শনিবার (৩ জানুয়ারি) মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষ-বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, প্রবাসী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ হাইকমিশনে উপস্থিত হয়ে শোক বইয়ে সই করেন। আবেগঘন পরিবেশে তারা খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন।

বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা জানান, শোক বইয়ে সইয়ের মাধ্যমে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রবাসেও গভীরভাবে প্রোথিত। নির্ধারিত সময় পর্যন্ত শোকবই হাইকমিশনে উন্মুক্ত থাকবে এবং পরবর্তী সময়ে তা যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত