ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় বিদেশিকর্মী কোটা ও নিয়োগ সাক্ষাৎকার সাময়িক বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ সকাল

Link Copied!

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) অধীনস্থ বিদেশিকর্মী ব্যবস্থাপনার ওয়ান-স্টপ সেন্টারের (ওএসসি) সাক্ষাৎকার সংক্রান্ত সকল কার্যক্রম আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। সেবা কার্যক্রমে সমন্বয় সাধন এবং কাউন্টার সেবার মানোন্নয়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই স্থগিতাদেশের আওতায় ১৯৫৫ সালের কর্মসংস্থান আইন-এর ৬০কে ধারার অধীনে অনুমোদন-পরবর্তী সাক্ষাৎকার, বিদেশি কর্মী কোটা আবেদন সংক্রান্ত সাক্ষাৎকার এবং নিয়োগকর্তা পরিবর্তন সংক্রান্ত সাক্ষাৎকার অন্তর্ভুক্ত থাকবে।

তবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকার ব্যতীত অন্যান্য প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম আগামী সোমবার (৫ জানুয়ারি) থেকে স্বাভাবিক নিয়মেই চালু থাকবে। ফলে যেসব আবেদন ও সেবা সরাসরি সাক্ষাৎকারের সঙ্গে সংশ্লিষ্ট নয়, সেগুলো নির্ধারিত সময় অনুযায়ী গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

কেডিএন সূত্র জানায়, সম্প্রতি বিদেশিকর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত সেবায় চাপ বেড়ে যাওয়ায় গ্রাহকসেবা আরও কার্যকর, স্বচ্ছ ও সময়োপযোগী করতে অভ্যন্তরীণ সমন্বয় ও কাঠামোগত উন্নয়নের প্রয়োজন দেখা দেয়। এর অংশ হিসেবেই সাময়িকভাবে সাক্ষাৎকার কার্যক্রম স্থগিত রেখে প্রয়োজনীয় প্রস্তুতি ও উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল নিয়োগকর্তা ও আবেদনকারীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিকল্পনা করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, সাক্ষাৎকার সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা তথ্যের জন্য কেডিএনের নির্ধারিত ই-মেইল ঠিকানা melosc_kdn@moha.gov.my -এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্ট মহল আশা করছে, ১৯ জানুয়ারির পর সাক্ষাৎকার কার্যক্রম পুনরায় চালু হলে বিদেশিকর্মী নিয়োগ ও ব্যবস্থাপনা সংক্রান্ত সেবার গতি ও মান আরও উন্নত হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত