ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

প্রবাসীদের পোস্টাল ভোটে নিবন্ধন ৫ লাখ ছাড়ালো

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ সকাল

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রবাসীরা পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করছে। সোমবার সকাল ১১টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৫ লাখ ৭৫ হাজার ২৬৯ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ৮০৮ জন এবং নারী ভোটার ৩৬ হাজার ৪৫৯ জন।

একই সময়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইসি এবার প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে। এই ব্যবস্থায় প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরা ভোট দিতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়া ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

নিবন্ধন প্রক্রিয়া চলমান দেশের মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, সৌদি আরব সহ আরও ৫০টির বেশি দেশ।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে, যা ভোটার পূরণ করে ফেরত খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রায় ৫০ লাখ প্রবাসীর ভোট সংগ্রহ করার লক্ষ্য নিয়েই ইসি প্রস্তুতি চালাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

বিশেষ চাহিদাসম্পন্নদের মেট্রোরেলে অর্ধেক ভাড়া

চালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

Huawei Hiring Solar Power, Public Affairs and Enterprise Professionals

তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে

বাংলাদেশিদের জন্য ফের চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ