
কক্সবাজারের পেকুয়ায় সড়ক পারাপারের সময় বাসচাপায় জাহেদুল ইসলাম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা সাঁকোরপাড় স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহেদুল ইসলাম ওই এলাকার নুরুল কাদেরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. সাহেদুল ইসলাম জানান, সাঁকোরপাড় স্টেশনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস জাহেদুলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনास्थল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার খবর জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।