ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২ ডিসেম্বর ২০২৫, ১১:১০ সকাল

Link Copied!

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর ভাঙ্গাগামী লেনে চলা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ধাক্কা এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস জানান, “আমি অন্য একটি গাড়িতে যাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। দেখি ভাঙ্গাগামী একটি বাস সামনে থাকা ট্রাকের পেছনে জোরে ধাক্কা দিয়েছে।”

ওসি জহুরুল ইসলাম জানান, “দুর্ঘটনায় তিনজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে, আর হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা গেছেন।”

দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশ তদন্ত করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা