ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ নভেম্বর ২০২৫, ১১:৩০ সকাল

Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে টুটুল কান্তি ধর নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএমের কর্মচারী ছিলেন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চিনকি আস্তানা রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত টুটুল ধর হিঙ্গুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম হিঙ্গুলী এলাকার ধরবাড়ির দুলাল ধরের ছেলে।

টুটুল কান্তি ধরের স্বজন আশিষ ধর জানান, ‘টুটুল বিএসআরএম কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো। শনিবার সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চিনকি আস্তানা এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যায় সে। টুটুলের মানসিক সমস্যাও ছিল। সে দুই সন্তানের জনক।’

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দীকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে টুটুল কান্তি ধর মারা গেছেন। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা