ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ময়মনসিংহে গাড়িচাপায় শিশু নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ নভেম্বর ২০২৫, ১২:৪১ বিকাল

Link Copied!

ময়মনসিংহের ত্রিশালে গাড়িচাপায় এক শিশু নিহতের ঘটনাকে কেন্দ্র করে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় শিশুর মৃত্যুর খবর জানাজানি হলে বেলা আড়াইটার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে তারা দুপুর ৩টা পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। সবশেষ পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, শেখবাজার মোড় সংলগ্ন আলামিনের দোকানের সামনে হাবিব (৬) নামে এক শিশু রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় নিহত হয়। হাবিব ওই এলাকার ভাটিপাড়া গ্রামের কামাল মিয়ার ছেলে। পরে উত্তেজিত এলাকাবাসী দুপুর আড়াইটার দিকে রাস্তা অবরোধ করে স্পিড-ব্রেকার স্থাপনের দাবিতে বিক্ষোভ করে।

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার সঙ্গে কথা বলে স্পিড-ব্রেকারের আশ্বাস দিলে বিকেল সাড়ে ৩টার দিকে এলাকাবাসী তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, দুর্ঘটনায় হাবিব নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি জানাজানির পর ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ স্থানীয় প্রশাসনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা