ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়ক দুর্ঘটনায় নিহত সোহরাওয়ার্দী মেডিকেলের চিকিৎসক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ নভেম্বর ২০২৫, ১০:৪১ সকাল

Link Copied!

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. নাসিম আহম্মেদ সুমন। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীতে দুর্ঘটনার শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্যামপুরের সন্তান ডা. সুমন দিনাজপুর মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে এমবিবিএস সম্পন্ন করে তিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৩৫ বছর। ব্যক্তিগত জীবনে তিনি তিন মাস বয়সী এক সন্তানের জনক।

ডা. সুমনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক সমাজে। বন্ধু, সহপাঠী ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছেন।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এক ফেসবুক পোস্টে লিখেছেন, “সড়ক দুর্ঘটনায় ডা. নাসিম আহম্মেদ সুমনের মৃত্যু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দিনাজপুর মেডিকেলের সাবেক শিক্ষার্থী ও সোহরাওয়ার্দী মেডিকেলের চর্মরোগ বিভাগে কর্মরত ছিলেন।”

তিনি আরও বলেন, “আমাদের অনেক চিকিৎসক এভাবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কেন সংখ্যাটা এত বেশি—তা আমার অজানা। গত বছর সার্জারির অধ্যাপক সাখাওয়াত স্যার মুন্নু মেডিকেলে চাকরি করতেন, তিনিও সড়ক দুর্ঘটনায় মারা যান। দেশ-বিদেশে অনেক চিকিৎসক এভাবে মারা যাচ্ছেন। আমি সবাইকে সতর্কতার সঙ্গে চলাফেরা করার অনুরোধ করছি।”

ডা. সুমনের অকাল মৃত্যুতে পরিবার ও সহকর্মীরা শোকাহত। চিকিৎসা খাতে এক সম্ভাবনাময় তরুণ চিকিৎসককে হারানোর বেদনায় ডুবে রয়েছে তার কর্মস্থলও।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা