ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিকাশ কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ । ১৩১ জন

পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির সঙ্গে ধাক্কায় রবিউল মোল্লা (২৬) নামের এক বিকাশ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টিয়াখালী ইউনিয়নের সৈয়দ নজরুল ইসলাম সেতুর পাদদেশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের আপাং মোল্লার ছেলে। তিনি কলাপাড়া বিকাশ শাখার আওতাধীন ধানখালী ইউনিয়নের মাঠ কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন রবিউল। পথিমধ্যে টিয়াখালী অংশের সেতুর পাদদেশে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অন্ধকারে থামিয়ে রাখা একটি ট্রলির সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।