ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাস্তা নির্মাণের অনিয়মের প্রতিবাদে প্রতীকী জানাজা ও দোয়া মহফিল

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ নভেম্বর ২০২৫, ১০:৩৫ সকাল

Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণের অভিযোগে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে কুয়াকাটা স্টুডেন্টস অ্যালায়েন্স নামে একটি সংগঠনের উদ্যোগে রাস্তার ‘আত্মার মাগফেরাত কামনায়’ প্রতীকী জানাজা, দোয়া, মহফিল ও জিলাপি বিতরণের আয়োজন করা হয়।

স্থানীয়দের দাবি, কুয়াকাটা সৈকতের পাশ দিয়ে নির্মিত সড়কটিতে নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে সম্প্রতি রাস্তার উপরের অংশ উঠে যেতে শুরু করে। বিষয়টি চোখে পড়তেই অসন্তোষ প্রকাশে এ ব্যতিক্রমী প্রতিবাদে নেমে আসেন এলাকার বাসিন্দারা।

কুয়াকাটা স্টুডেন্টস অ্যালায়েন্সের সদস্য মুজাহিদ সিফাত বলেন, “আজকের এ কর্মসূচির মাধ্যমে আমরা পুরো বাংলাদেশকে জানাতে চাই যে ৫ আগস্টের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যেখানে অন্যায়, অনিয়ম ও দুর্নীতি চলবে না। কেউ অনিয়ম করলে এভাবেই প্রতিবাদ করতে হবে।”

স্থানীয়দের মতে, এ ধরনের প্রতীকী আন্দোলন ভবিষ্যতে অনিয়ম বন্ধে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো

অ্যালুমিনিয়ামের পাতিল যেন নীরব ঘাতক! অজান্তেই খাবারে মিশছে বিষাক্ত সিসা

জ্বালানি সংকটের ধাক্কায় দেশে সৌরবিদ্যুৎ সরঞ্জামের রেকর্ড বিক্রি

জলবায়ু পরিবর্তনে ভারসাম্য হারানোর ঝুঁকিতে সামুদ্রিক বাস্তুতন্ত্র

আগামী কয়েক দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

অটিজমের সংজ্ঞা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে নতুন বিতর্ক

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ