ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নরসিংদীতে কমিউটার ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ নভেম্বর ২০২৫, ১:৪৬ বিকাল

Link Copied!

নরসিংদী কমিউটার ট্রেনে কাটা পড়ে আবদুল্লাহ আল মামুন নামে (৪৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল পৌণে ৮টায় নরসিংদীর বাসাইল রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল্লাহ আল মামুন নরসিংদীর শিবপুরের দুলালপুর ইউনিয়নের দরগারবন্ধ গ্রামের আবুল কাসেমের ছেলে। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল মামুন থার্মেক্স গ্রুপের এক কারখানায় চাকরি করার সুবাধে নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার এক বাসায় ভাড়া থাকতেন। বুধবার সকালে মামুন কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে সকাল ৭টা ৪৫ মিনিটে বাসইল রেলগেইট পার হয়ে একটু সামনে যাওয়ার পর ভৈরব থোকে ছেড়ে আসা ঢাকাগামী নরসিংদী কমিউটার ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাসাইল রেলগেইটের গেইট ম্যান আনোয়ার হোসেন মানিক জানায়, নরসিংদী কমিউনিটার ট্রেন ও পারাবাত ট্রেন দুটি পাশাপাশি সময়ে আসায় সে হতভম্ব হয়ে পরে। ট্রেন আসছে ট্রেন আসছে বলে আমরা তাকে অনেক ডাকাডাকি করি। শ্রবণ প্রতিবন্ধি হওয়ার কারণে সে আমাদের ডাকা শুনতে পারেনি। পরে সে ট্রেনে কাটা পড়ে।

নরসিংদীর রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে লাশ হস্থান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা