ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মেট্রোরেলের লাইনে পরিত্যক্ত ব্যাগ, ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ নভেম্বর ২০২৫, ১০:২৩ সকাল

Link Copied!

ঢাকায় মেট্রোরেলের লাইনের ওপর একটি পরিত্যক্ত ব্যাগ পাওয়া যাওয়ায় প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সচিবালয় ও মতিঝিল স্টেশনের মাঝামাঝি স্থানে ব্যাগটি পড়ে থাকতে দেখা যায় বলে এক বিবৃতিতে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

লাইনের ওপর ব্যাগটি শনাক্ত হওয়ার পরই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে মেট্রোরেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরিত্যক্ত ব্যাগটি অপসারণের পর বিকেল ৪টা ৪ মিনিটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগেও একাধিকবার এমন ঘটনায় মেট্রোরেলের চলাচলে বিঘ্ন ঘটেছে। সর্বশেষ গত শনিবার লাইনের ওপর একটি ড্রোন পড়ে যাওয়ায় প্রায় ৯ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

লাইনের ওপর কোনো বস্তু না ফেলার জন্য ঢাকাবাসীর প্রতি বারবার অনুরোধ জানাচ্ছে ডিএমটিসিএল। প্রতিষ্ঠানটি বলছে, সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা