ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে কিশোরের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ নভেম্বর ২০২৫, ১১:৪২ সকাল

Link Copied!

ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার কবিরপুর এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে আসলাম হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে কবিরপুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসলাম হোসেন ওই এলাকার রাসেম বিশ্বাসের বড় ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাতে আসলাম তার বন্ধুর মোটরসাইকেলে বসে বাড়ি ফিরছিলেন। কবিরপুর জামে মসজিদের সামনে পৌঁছানোর পর হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আসলামকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ঘটনাটি দুর্ঘটনাজনিত মৃত্যু। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ নকল সিগারেট জব্দ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

Meena Bazar Fined Tk 300,000 for Displaying Tobacco Product Advertisements

তামাকজাত দ্রব্যের প্রচারণা: মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

মাঠ দখলদার ক্লাবের প্রতি গণপূর্ত-রাজউকের নতজানু নীতি বেআইনি: বিবৃতি

লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, পাঁচ দিন পর বাড়বে প্রবণতা

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

Infinix launches HOT 70 Pro 5G in Bangladesh

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি