ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সৌদিতে বাস–ট্যাংকার সংঘর্ষে ৪২ ভারতীয় ওমরাহযাত্রীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ নভেম্বর ২০২৫, ৩:৩২ বিকাল

Link Copied!

সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই ভারতের নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম।

সোমবার (১৭ নভেম্বর) ভোররাতের দিকে মদিনার মুফরিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে থাকা যাত্রীরা ওমরাহ পালন শেষে মদিনার উদ্দেশে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই বাসটিতে আগুন ধরে যায়, যার ফলে হতাহত সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

খালিজ টাইমস জানিয়েছে, নিহতদের অধিকাংশ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা। নিহত ৪২ জনের মধ্যে ১১ জন নারী এবং ১০ জন শিশু রয়েছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় মৃতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এ ঘটনায় মোহাম্মদ আব্দুল শোয়েব নামে একজন যাত্রী জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন, তবে তাঁর অবস্থা নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

তেলেঙ্গানা রাজ্য সরকার জানায়, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দিল্লির কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বিপুলসংখ্যক ভারতের নাগরিকের মৃত্যুতে দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের শনাক্তকরণ ও মরদেহ দেশে পাঠানোর বিষয়ে ভারতীয় দূতাবাস উদ্যমীভাবে কাজ করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো

অ্যালুমিনিয়ামের পাতিল যেন নীরব ঘাতক! অজান্তেই খাবারে মিশছে বিষাক্ত সিসা

জ্বালানি সংকটের ধাক্কায় দেশে সৌরবিদ্যুৎ সরঞ্জামের রেকর্ড বিক্রি

জলবায়ু পরিবর্তনে ভারসাম্য হারানোর ঝুঁকিতে সামুদ্রিক বাস্তুতন্ত্র

আগামী কয়েক দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

অটিজমের সংজ্ঞা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে নতুন বিতর্ক

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ