ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পেরুর আরেকুইপায় বাস দুর্ঘটনা: ৩৭ জন নিহত, আহত ২৬

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ নভেম্বর ২০২৫, ১:০২ বিকাল

Link Copied!

পেরুর দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে প্রায় ২০০ মিটার নিচে খাদে পড়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন, তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বুধবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকালে ওকোনা জেলার পানামেরিকানা সুর হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ ও উপস্থিত দমকলকর্মীদের বরাত দিয়ে আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্যপ্রধান ওয়ালথার ওপোর্তো জানিয়েছেন, ঘটনাস্থলে ৩৬ জন মারা যান, এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় ব্যবহৃত বাসটি একটি ভ্যানকে ধাক্কা দেয় এবং উল্টে খাদে পড়ে। এ সময় বাসটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন।

আরেকুইপা সরকার জানিয়েছে, আহত ২৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রশাসন ও উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা চালাচ্ছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো

অ্যালুমিনিয়ামের পাতিল যেন নীরব ঘাতক! অজান্তেই খাবারে মিশছে বিষাক্ত সিসা

জ্বালানি সংকটের ধাক্কায় দেশে সৌরবিদ্যুৎ সরঞ্জামের রেকর্ড বিক্রি

জলবায়ু পরিবর্তনে ভারসাম্য হারানোর ঝুঁকিতে সামুদ্রিক বাস্তুতন্ত্র

আগামী কয়েক দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

অটিজমের সংজ্ঞা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে নতুন বিতর্ক