ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নড়াইলে গোবরা-আগদিয়া সড়ক এখন মরণফাঁদ

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ নভেম্বর ২০২৫, ১১:০৪ সকাল

Link Copied!

নড়াইলের সদর উপজেলার গোবরা থেকে আগদিয়া চৌরাস্তা পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের পিচ উঠে গেছে, তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও খানা-খন্দ। এতে যান চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও যাতায়াতকারীরা।

প্রতিদিন এই সড়ক দিয়ে নড়াইল শহর, যশোরের নওয়াপাড়া ও খুলনার দিকে যাতায়াত করেন হাজারো মানুষ। তবে সড়কের বেহাল দশায় সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বড় গর্তে আটকে পড়ে ট্রাক ও বাসের মতো ভারী যানবাহন, আর ছোট যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা। এতে প্রায় প্রতিদিনই কেউ না কেউ আহত হচ্ছেন।

স্থানীয় ভ্যানচালক হেলাল খান বলেন, “গোবরা থেকে আগদিয়া চৌরাস্তা পর্যন্ত এই রাস্তা এত খারাপ যে প্রায়ই ভ্যান বা ইজিবাইক উল্টে যায়। ইটসুরকির জোড়াতালি দিয়ে কিছুদিন টিকলেও আবার আগের অবস্থায় ফিরে আসে। আমরা চাই টেকসই সংস্কার।”

একই অভিযোগ মোটরসাইকেলচালক মশিয়ার রহমানেরও। তিনি বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে যেতে ভয় লাগে। কখন উল্টে যাই বলা যায় না, বৃষ্টি হলে অবস্থা আরও খারাপ হয়।”

এলাকাবাসীর অভিযোগ, বেশ কয়েকবার রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। সড়কটি দ্রুত মেরামতের দাবিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) নড়াইলের নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর বলেন, “আমি সম্প্রতি রাস্তাটি পরিদর্শন করেছি। রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই সড়কটি চলাচলের উপযোগী করা হবে।”

এলাকাবাসীর প্রত্যাশা-দ্রুত সংস্কার কাজ শুরু করে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যাতে প্রাণঘাতী এই সড়ক আবার নিরাপদ পথ হিসেবে ফিরতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র