ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজধানীতে বিভিন্ন সংগঠনের কর্মসূচিতে তীব্র যানজট, দুঃখ প্রকাশ ট্রাফিক পুলিশের

প্রতিবেদক
Ibrahim Khalil
২ নভেম্বর ২০২৫, ১১:৫১ সকাল

Link Copied!

বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে রাজধানীতে মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে একাধিক সংগঠন। এতে করে ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ যানজটে রাজধানীবাসীর ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রোববার (২ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে একযোগে কয়েকটি সংগঠন ও গোষ্ঠী কর্মসূচি শুরু করে। এতে প্রেস ক্লাব, পল্টন, মতিঝিল, শাহবাগ ও ফার্মগেটসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোয় যান চলাচল ব্যাহত হয়। ফলে কোথাও কোথাও ব্যাপক যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয় বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

এমপিও ভুক্তির দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তকরণ এবং স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির দাবিতে বিভিন্ন সংগঠন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে।

এ ছাড়া চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীরাও নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এসব কর্মসূচির কারণে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, “শত প্রতিকূলতা ও বাধা সত্ত্বেও পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাপি অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধি পেয়ে নাগরিকদের ভোগান্তি হয়েছে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

বিভাগটি নগরবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে এবং বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র