ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

তিন দিনের জাঁকজমকপূর্ণ পর্যটন মেলা বিটিটিএফ, বিমানের টাইটেল স্পন্সরে শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ অক্টোবর ২০২৫, ১১:২৩ সকাল

Link Copied!

আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলায় অংশ নিচ্ছে পাকিস্তান, নেপাল, ভূটানসহ ১২ দেশের পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা। এবারের মেলার টাইটেল স্পন্সর হিসেবে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।

মেলা আয়োজন করছে দেশের শীর্ষস্থানীয় পর্যটন বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। মঙ্গলবার (২৮ অক্টোবর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে টোয়াবের সভাপতি মোঃ রাফেউজ্জামান বলেন, এবারের মেলা আগের বছরের তুলনায় অনেক আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ করা হয়েছে।

মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই।

মেলায় অংশগ্রহণ করছে পাকিস্তান, নেপাল, ভূটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলংকা, ফিলিপাইন ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা। আন্তর্জাতিক ও দেশি এয়ারলাইন্স, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার ও হসপিটালিস্টদেরও অংশগ্রহণ রয়েছে।

মেলায় ৪টি হলে ২০টি পেভিলিয়ন এবং ২২০টি স্টল থাকছে। সাইড ইভেন্ট হিসেবে থাকবে বিটুবি সেশন, সেমিনার ও কান্ট্রি প্রেজেন্টেশন। প্রতিদিন দর্শকদের জন্য সাংস্কৃতিক আয়োজন ও দেশের পর্যটন গন্তব্যের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া আকর্ষণীয় র‌্যাফেল ড্র পুরষ্কার থাকবে, যা শুধুমাত্র বিটিটিএফ অ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।

মেলার প্রবেশমূল্য ৫০ টাকা। তবে ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা ও জাসদ-যোদ্ধাদের জন্য প্রবেশ ফ্রি। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

টোয়াবের সভাপতি মোঃ রাফেউজ্জামান আশা প্রকাশ করেন, এবারের বিটিটিএফ ব্যবসায়ী, দেশি-বিদেশী পর্যটক ও পর্যটন শিল্প সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করবে। এটি বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসার ঘটাবে এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র