ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভাদড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর ট্রলিতে ধাক্কা, নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ অক্টোবর ২০২৫, ৯:১০ সকাল

Link Copied!

যশোরের চৌগাছায় দুই মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বালুর ট্রলিতে ধাক্কা লেগে আশরাফুল ইসলাম (২১) ও ইমন হোসেন (১৬) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের ভাদড়া যাত্রী ছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামের তরিকুল ইসলামের ছেলে এবং ইমন একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই তরুণ মোটরসাইকেল যোগে চৌগাছা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুভর্তি একটি ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রলিটির রাস্তার অন্যপাশের একটি গাছে ধাক্কা লাগে। এদিকে মোটরসাইকেল থেকে ছিটকে একজন রাস্তায় পড়ে এবং চালক মোটরসাইকেলসহ ট্রলির পেছনে লেগে নিচে ঢুকে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

মাঠে কাজ করা কৃষকরা দ্রুত এসে খবর দিলে দশপাকিয়া ফাঁড়ির পুলিশ এবং ফায়ার সার্ভিসের চৌগাছা সাব স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র