ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অক্টোবর ২০২৫, ২:১৭ বিকাল

Link Copied!

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া পুরাতন ধলেশ্বরী ব্রিজ এলাকায় মহাসড়কের সার্ভিস লেনে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ বন্ধু নিহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়ক থেকে রক্তাক্ত অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাঈম সিদ্দিকী।

নিহতরা হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার সেন্টু ভুইয়ার ছেলে ইমন ভুইয়া (২৬) ও ঢাকার নবাবগঞ্জ এলাকার সামিউল ইসলাম(২৭)।

পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা, ঢাকার দিক থেকে আসা মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া পুরাতন ধলেশ্বরী ব্রিজ এলাকার সার্ভিস লেন দিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে তা নিয়ন্ত্রণ হারায় অথবা মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। নিহতরা সম্পর্কে দুজন একে অপরের বন্ধু বলে জানিয়েছেন পরিবার। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাঈম সিদ্দিকী জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে পড়ে থাকা দুটি রক্তাক্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত গাড়ির ধাক্কায় বা মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র