ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

অটোরিকশা-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ অক্টোবর ২০২৫, ২:৩৯ বিকাল

Link Copied!

ভোলার লালমোহনে সিএনজিচালিত অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন (৪০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অটোরিকশা ও ট্রাকটি জব্দ করেছে। রোববার (১৯ অক্টোবর) সকাল ৭টায় উপজেলার ডাওরী বাজার এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কবির হোসেন ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকার রৌদ্রের হাটের বাসিন্দা। তিনি প্রবাস যাওয়ার জন্য পাসপোর্ট আনতে ভোলায় যাচ্ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে অটোরিকশাটি চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর অটোরিকশাটি লালমোহনের ডাওরী বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা এক মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কবির হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কবির হোসেন নামের এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও অটোরিকশা ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র