ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অক্টোবর ২০২৫, ২:৪১ বিকাল

Link Copied!

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান ও ঢাকার কেরানীগঞ্জের সীমানায় আবদুল্লাপুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – আহমেদ নোমান (২৮) ও মুজিবুল হক (২৮)। তারা দু’জন বন্ধু ছিলেন, তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।

শ্রীনগর হাসাড়া হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে মোটরসাইকেলে করে দুই বন্ধু নোমান ও মজিবুল মাওয়ার দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি রাত সোয়া ৯টার দিকে আবদুল্লাপুর টোল প্লাজা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলসহ রোমান ও মজিবুল সড়কে ছিটকে পড়ে নিহত হন।

হাসাড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, রাতে নিহত ব্যক্তিদের স্বজনরা মরদেহ শনাক্ত করে নিয়ে গেছেন। ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র