ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

প্রতাপ এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অক্টোবর ২০২৫, ১১:১২ সকাল

Link Copied!

ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় সোমবার বিকেল পাঁচটার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠি বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সাকুরা পরিবহনের একটি বাস। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে আগুন ধরে যায় এবং মুহূর্তেই আগুন বাসে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কিছুক্ষণ পর তিনি মারা যান। নিহত ব্যক্তি হলেন ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় বাসের যাত্রীরা দ্রুত নামায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

ফায়ার সার্ভিসের পরিদর্শক শ্রীবাস বাড়ৈ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম জানান, দুর্ঘটনার পরে বাসের চালক পালিয়ে গেছে। পরে বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো