ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিরাজগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ সকাল

Link Copied!

সিরাজগঞ্জে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় হাফিজুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আমির হোসেন (৪২) নামে এক দোকানদার গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের সদর উপজেলার কাশিয়াহাটা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রাইভেটকারের ধাক্কায় নিহত হাফিজুল কাশিয়াহাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সিরাজগঞ্জ শহর থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার কাশিয়াহাটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় প্রাইভেটকারটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হাফিজুল ও আমিরকে ধাক্কা দেয়।

তখন ঘটনাস্থলেই হাফিজুলের মৃত্যু হয় এবং আমির গুরুতর আহত হন। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

Facebook Comments Box

আরও পড়ুন

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি

শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় বন্ধ কয়েক ডজন স্কুল

নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০ বছরের কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রতিমন্ত্রী

শেষ সময়ে জমজমাট আমের বাজার, তবু হতাশ চাষিরা

জেনে নিন ৬৯টি বড় শহরের মাসিক বেতনের বৈশ্বিক চিত্র

ওষুধ নয়, রোগ প্রতিরোধেই স্বাস্থ্যসেবার মূল জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ

Effective Action Needed to Reduce Hypertension Risk Among Young People

যুবাদের উচ্চ রক্তচাপ ঝুঁকি কমাতে দরকার কার্যকর পদক্ষেপ