
নেপালে উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে এবং দেশটির সরকারের আরোপিত নিষেধাজ্ঞার প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজকের (৯ সেপ্টেম্বর) ঢাকা-কাঠমুন্ডুগামী ফ্লাইট স্থগিত করেছে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এস রওশন কবীর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামীকাল (১০ সেপ্টেম্বর) ঢাকা-কাঠমুন্ডু রুটের ফ্লাইট দুপুর ২টা পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যালোচনা শেষে পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের অবহিত করা হবে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেপালগামী যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য বিমানের কল সেন্টার ১৩৬৩৬ অথবা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।