ঢাকাবৃহস্পতিবার , ১৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে কাঠমিস্ত্রির মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ বিকাল

Link Copied!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সোহেল হোসেন (৪৫) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে কোনো এক সময় রকেট মেইল ট্রেনের নিচে কাটা পড়ে দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করছে পুলিশ। আলমডাঙ্গা রেলস্টেশনের ডাউন লাইনের সিগন্যাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহেল আলমডাঙ্গা পৌর এলাকার সোহাগ মোড়ের নেপাল আলীর ছেলে। পেশায় তিনি ছিলেন কাঠমিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। সোমবার রাতেও তিনি মাদক সেবনের উদ্দেশ্যে রেলস্টেশন এলাকায় যান। দুর্ঘটনার পর তার ব্যাগে ইনজেকশন পাওয়া গেছে, যা মাদকসেবনের আলামত হিসেবে বিবেচনা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, আলমডাঙ্গা রেলস্টেশনের ডাউন লাইনে সোহেল নামের এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

UN Investigation Highlights Junta’s Brutal Crackdown & Atrocities in Myanmar

৬ দিনের ব্যবধানে তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম

রংপুরে বিএটিবি শ্রমিকদের প্রতীকী অনশন ভাঙালেন চেয়ারম্যান ও এমপি

চাকরি স্থায়ীকরণের দাবিতে বিএটিবি শ্রমিকদের রংপুরে অনশন, কুষ্টিয়ায় মানববন্ধন

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

জরুরি গ্যাসের চাহিদা মেটাতে ৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

মালদ্বীপে বাংলাদেশিদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ চাইলেন হুমায়ুন

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৪১

চাল-চিনি-তেল-সার-এলএনজিসহ ১২ ক্রয় প্রস্তাব অনুমোদন

জাতিসংঘের তদন্তে উঠে এলো মিয়ানমারে জান্তার দমনপীড়ন-নৃশংসতা

দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত